ইউকে শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
হেডলাইন

বেস্ট চয়েস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ইউকে-এর উদ্যোগে ইফতারি বিতরণ

বেস্ট চয়েস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ইউকে-এর উদ্যোগে ইফতারি বিতরণ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ বলেছেন, ইফতারি বিতরণের মাধ্যমে প্রভূত কল্যাণ হাসিল হয়। এর মাধ্যমে অসহায়-দুস্থ মানুষদের প্রতি সহানুভূতির বহিঃপ্রকাশ ঘটে। রামাদান মানুষকে যেমন সংযম শেখায়, তেমনই অন্যের পাশে দাঁড়ানোর দীক্ষা দেয়।
পবিত্র মাহে রামাদান উপলক্ষে বেস্ট চয়েস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ইউকে-এর পক্ষ থেকে এবং এমদাদুর রহমান ফরহাদ ও ফরহাদ খাঁন সুমনের আয়োজনে ফ্রি ইফতারি বিতরণকালে তিনি এসব কথা বলেন। এই ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর শাহী ঈদগাহ প্রতি রামাদান বিকাল ৫ ঘটিকা থেকে অসংখ্য মানুষকে ফ্রি ইফতারি বিতরণ করা হয়। মঙ্গলবার (৪ এপ্রিল) ফি ইফতার বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদ খাঁন সুমন, সপলু আহমদ, স্বপন আহমদ, জেলা ছাত্রলীগ নেতা আহমেদ নোবেল, কৃষকলীগ নেতা ফারুক আহমদ, হৃদয় খান, মোঃ মুন্না, মনির আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ