ইউকে মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
হেডলাইন

সুস্থ হয়ে বাসায় ফিরলেন মেয়র আরিফুল হক চৌধুরী

Untitled 1 copy 4 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার (২২ মার্চ) দুপুরে তিনি সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছালে সিসিকের কাউন্সিলর, কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এসময় মেয়র আরিফুল হক চৌধুরী সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং নগরবাসী তথা দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

জানা যায়, রাজধানীর একটি হাসপাতালে সাত দিন ধরে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে তিনি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তবে, তাকে আরও কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বিষয়টি নিশ্চিত করে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইমলাম বলেন, মেয়র আরিফুল হক চৌধুরী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তবে, চিকিৎসকরা তাকে আরও কয়েকদিন বিশ্রামে থাকার পরার্মশ দিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মেয়র আরিফুল হক চৌধুরী। শারীরিক পরীক্ষা-নিরীক্ষায় তার হার্টে ৩টি ব্লক ধরা পড়ে। এর প্রেক্ষিতে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মমিনুজ্জামানের তত্ত্বাবধানে ১৬ মার্চ তার হার্টে তিনটি রিং পরানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ