ইউকে মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
হেডলাইন

হবিগঞ্জে অগ্নিকান্ডে গোয়ালঘর ভস্মীভূত

হবিগঞ্জে অগ্নিকান্ডে গোয়ালঘর ভস্মীভূত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের চুনারুঘাটে মশার কয়েল থেকে আগুন লেগে একটি গোয়ালঘর ভস্মীভূত হয়েছে।শনিবার দিবাগত রাতে কোনো এক সময়ে উপজেলার ৯ নম্বর রাণীগাঁও ইউনিয়নের উত্তর বড়জুষ (কালিয়া) গ্রামের কৃষক আ. কাইয়ূমের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে গোয়ালঘরসহ ঘরের ভিতরে থাকা চারটি গরু, দুইটা ছাগল, দুইটা ভেড়া ও সাঁইত্রিশটি হাঁস-মোরগ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ/ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় কৃষক আ. কাইয়ূম।

তিনি জানান, প্রতিদিনের মতো তার গোয়াল ঘরে মশার উপদ্রব থেকে রক্ষা পেতে কয়েল জ্বালিয়ে ঘুমাতে যান। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে রাতের কোনো একসময় তার গোয়ালঘরে আগুন লেগে যায়। হঠাৎ গোয়ালঘরে আগুন দাউদাউ করে জ্বলতে দেখে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ