ইউকে মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
হেডলাইন

জামালগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে এমপি শামীমার অনুদান

জামালগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে এমপি শামীমার অনুদান

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের মাঝে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ক্ষতিগ্রস্ত হঠামারা গ্রামের ৪০ পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন, কাপড়সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এড. শামীমা আক্তার খানম।

এদিকে এমপি শামীমার সাথে সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ উপস্থিত থেকে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৪০টি পরিবারের মাঝে নগদ ৫ হাজার করে অর্থ বিতরণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, উপজেলা শ্রমীকলীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি মারফত আলী, সাধারণ সম্পাদক নূরুল আমীন, যুবলীগ নেতা শিরীণ তালুকদার, জসিম উদ্দিনসহ প্রমুখ।

এসময় এমপি শামীমা প্রতি পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা, ১ বান্ডেল টিন ও কাপড়সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য গত সোমবার দুপুরে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের হঠামারা গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৪০টি বসত ঘর পুড়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ