ইউকে মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
হেডলাইন

যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন 

যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন 
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :কর্তব্যের তরে, করে গেলে যাঁরা, আত্নবলিদান- প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান এই স্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জ জেলায় পালিত হয়েছে  পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩। পহেলা মার্চ বুধবার  হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় দিবসটি স্মরণ করে হবিগঞ্জ জেলা পুলিশ। এ দিবস উপলক্ষে বুধবার সকাল ১০টায়  হবিগঞ্জ পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালনসহ নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এরপর হবিগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে এক আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ  শৈলেন চাকমা  এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলার পুলিশ সুপার  এস এম মুরাদ আলি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পিবিআই পুলিশ সুপার  মোঃ আল মামুন শিকদার,  হবিগঞ্জ   ইনসার্ভিস ট্রেনিং এর পুলিশ সুপার  কমান্ড্যান্ট  মো: আব্দুল আহাদ।  স্মরণসভায় হবিগঞ্জ জেলার  পুলিশ সুপার বলেন, দেশের অভ্যন্তরীন আইন শৃঙ্খলা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে নিষ্ঠার
সাথে দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ পুলিশ। দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর বহু সংখ্যক পুলিশ সদস্য নিহত হন। তাদের পূণ্য স্মৃতির উদ্দেশ্যে ২০১৭ সাল থেকে প্রতিবছর মার্চ মাসের ১ তারিখ ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করা হয়। হবিগঞ্জ জেলা পুলিশও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে থাকে। এ সময় পুলিশ সুপার এসএম মুরাদ আলি কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তোলে দেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানিয়াচং সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার  পলাশ রঞ্জন দে, সদর সার্কেল মোঃ খলিলুর রহমান, বাহুবল সার্কেল  আবুল খয়ের, মাধবপুর সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী সহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সগণ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ