ইউকে মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
হেডলাইন

সিলেটে বিয়ে থেকে ফেরা দুই যুবককে ছুরিকাঘাত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেট নগরীর সুবিদবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। দুর্বৃত্তরা ওই দুই যুবকের হাতে ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়েছে।বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাহপরাণ আবাসিক এলাকার ই-ব্লকের ৩ নং রোডের মৃত আবু বক্কর চৌধুরীর ছেলে শাহরিয়ার চৌধুরী (৩০) ও একই এলাকার রউফ তালুকদারের ছেলে সোহান (৩০)।

জানা গেছে, বন্ধুর ভাইয়ের বিয়েতে অংশ নিতে শাহরিয়ার ও সোহান সুবিদবাজার এলাকায় যান। রাত ১০টার দিকে হঠাৎ করে কয়েকজন যুবক এসে তাদের উপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাদের হাতে ও পায়ের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ