ইউকে রবিবার, ২১ জুন ২০২৬
হেডলাইন

সুনামগঞ্জ আ.লীগের নেতৃত্বে নুরুল হুদা মুকুট ও নোমান বখত পলিন

326148742 574959277619914 8892715487882391462 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :দীর্ঘ ৭ বছর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) শহরের সরকারি জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিন নির্বাচিত করা হয়।

বেলা ১১টায় সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। প্রধান বক্তা থাকবেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ