ইউকে মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
হেডলাইন

চুনারুঘাটে গাঁজা সেবনে ৩ জনের কারাদন্ড

চুনারুঘাটে গাঁজা সেবনে  ৩ জনের কারাদন্ড

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জ জেলার চুনারুঘাটের মুড়ারবন্দ এলাকায় মাদক সেবনের অভিযোগে ৩ জনকে ৭দিন কারাদ- ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার(৯ ফেব্রয়ারী) বিকেলে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এদ-াদেশ প্রদান করেন। দ-প্রাপ্তরা হলেন: সিলেট জেলা সদরের মৃত কবির উদ্দিনের পুত্র জয়নাল আবেদিন (৪০), চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ এলাকার মৃত মনর আলীর পুত্র আব্দুল হান্নান(২৫), একই এলাকার মৃত আকবর আলীর পুত্র আমীর আলী(৩০)। এর আগে দুপুরে মুড়ারবন্দ এলাকায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মো: রফিকুল ইসলাম ও এসআই রবি উল্লাহ ও চুনারুঘাট থানার এসআই লিটন রায়সহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। অভিযানে গাঁজাসহ ওই ৩জনকে আটক করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ