ইউকে মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
হেডলাইন

বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হকের মৃত্যুতে শোক প্রধানমন্ত্রীর

বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হকের মৃত্যুতে শোক প্রধানমন্ত্রীর

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, চৌধুরী এমদাদুল হক ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ নেতা। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদকে হারালো।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ