ইউকে বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
হেডলাইন

দুধ খেলেই অনেকের পেট ব্যথা হয় কিন্তু কেন?

দুধ খেলেই অনেকের পেট ব্যথা হয় কিন্তু কেন?

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :দুধ অনেকের কাছে খুব মজার খাবার আবার অনেকে পছন্দ করে না। কিন্তু পছন্দ করুক বা না করুক দুধে রয়েছে অনেক পুষ্টিগুণ। এটাও সত্যি, অনেকের আবার পেটে দুধ সহ্য হয় না। অনেক সময় দুধ পেটের ব্যথার কারণ হয়ে দাঁড়ায়।

বাচ্চাদেরও একটু সচেতনার সঙ্গে গরুর দুধ দেওয়া উচিত। দুধ থেকে পেটের সমস্যা হলে অনেকে এই সমস্যাকে মিল্ক ইনটলারেন্স বা অ্যালার্জি বলে‌ থাকে। শুধু দুধই নয়, অনেকে দুধ থেকে তৈরি খাবারও খেতে পারে না। এই সমস্যাকে ল্যাকটোজ ইনটলারেন্স বলা হয়ে থাকে। ছোট এবং বড় সবার এই সমস্যা হতে পারে।
কেন সমস্যা হয়?

ল্যাকটোজ এক ধরনের মিষ্টি উপাদান, যা দুধে থাকে‌ এবং আমাদের অন্ত্রে থাকা ল্যাকটোজ উৎসেচক এই মিষ্টি হজম করতে সাহায্য করে। কিন্তু শরীরে ল্যাকটোজের উৎপাদন কমে গেলে এটি আর হজম হয় না। তখন পেটের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার সঙ্গে খারাপ বিক্রিয়া শুরু করে‌ ল‌্যাকটোজ। ফলে দেখা যায় পেটের সমস্যা। ল্যাকটোজ ইনটলারেন্স হলে পেট ফুলে যায় এবং ডায়রিয়ার লক্ষণ দেখা দেয়। এ ছাড়া বমি ও পেটে কামড় দিয়ে ব্যথা হতে পারে। দুধ খাওয়ার পর এসব লক্ষণ নিয়মিত দেখা দিলে দুধ ও দুধ থেকে তৈরি খাবার এড়িয়ে চললে ভালো।

এ ক্ষেত্রে দুধের বিকল্প বেছে নিতে পারেন। এখন বাজারে আমন্ড, ওটস থেকে তৈরি দুধও পাওয়া যায়। সেগুলো খেতে পারেন। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘ই’ ও ওমেগা থ্রি ফ্যাটি এসিড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ