ইউকে বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
হেডলাইন

সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

Screenshot 20221213 110759 Gallery - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের অফিস এবং হলরুম আধুনিকায়ন এর পর এই প্রথম সভাটি অনুষ্ঠিত হয়।রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।

সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি গোলজার আহমদ হেলাল, কোষাধ্যক্ষ আব্দুল মুহিত দিদার, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু, পরিষদ সদস্য মাহমুদ খান, আশীষ দে, সাইফুর ইসলাম।

সভায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিলেট অনলাইন প্রেসক্লাব মাহা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশুকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

ক্লাবের অফিস ও হলরুম সম্প্রসারিত এবং আধুনিকায়ন করার জন্য কার্যকরী পরিষদ- সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহিত চৌধুরীকে আন্তরিক অভিনন্দন এবং দন্যবাদ জানায়।

সভায় সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু’র দ্রুত সুস্থতা কামনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ