ইউকে বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
হেডলাইন

দেশ থিয়েটার নাট্যদলের নেতৃত্বে কামরান ও কামাল

NATTO DAL COMMITTY PHOTO - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :দেশ থিয়েটার সিলেট নাট্যদলের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। দেশ থিয়েটার সিলেট এর বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় নতুন নেতৃত্বের কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন এ কমিটির সভাপতি মো কামাল আহমেদ দূর্জয় ও সাধারণ সম্পাদক মো ইমতিয়াজ কামরান তালুকদার। উপদেষ্টামন্ডলীর সদস্য সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ রানা, আমেরিকা প্রবাসী বিশিষ্ট নাট্যকার ও সংগঠক খান শওকত, দেশ থিয়েটার সিলেট এর বার্ষিক রিপোর্ট তুলে ধরেন। নাট্যদলের পথচলা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সাধারণ সদস্যরা বার্ষিক প্রতিবেদন ও বাজেট নিয়ে মন্তব্য প্রকাশ করেন।

দেশ থিয়েটার সিলেট এর ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভাপতি মো কামাল, সাধারণ সম্পাদক মো ইমতিয়াজ কামরান তালুকদার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কাবেরী, অর্থ সম্পাদক মো লাহিন আহমেদ, কোষাধ্যক্ষ-হামিদা খান, প্রচার সম্পাদক সালেহ আহমেদ শান্ত, দপ্তর সম্পাদক জিয়া উল হক জিয়া, কার্যনির্বাহী সদস্য,পথিক রাজু, রঞ্জিত দেবনাথ ময়না, বাউল দারা খাঁন মো: তাহমিম মাহফুজ, মারুফ আহমদ দুলাল, মোঃ আবুল হোসেন, তান্নি চৌধুরী, কেয়া আহমেদ, ফাতেমা তালুকদার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ