ইউকে বুধবার, ১৮ মার্চ ২০২৬
হেডলাইন

মানবতার সেবায় সকলকে এগিয়ে আসতে হবে: রেজাউল করিম জালালী

7NO KHELAFOT MOJLISH PHOTO - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মরহুম মির্জা আফতাব উদ্দিন বেগ এর পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী সৈয়দা শাহিদা সুলতানার অর্থায়নে ও বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার ব্যবস্থাপনায় মহানগরীর ৭নং ওয়ার্ডস্থ চিতলমাটি এলাকায় একটি টিউবওয়েল স্থাপন উপলক্ষে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে দোয়া মাহফিল বাংলাদেশ খেলাফত মজলিস ৭নং ওয়ার্ড শাখার সভাপতি ক্বারী তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির জননেতা মাওলানা রেজাউল করিম জালালী তিনি বলেন, পানি হচ্ছে আল্লাহ নিয়ামত। পানি ব্যতিত কোন মানুষ ও পশু পাখি বাঁচতে পারে না। এজন্য মানবতার সেবায় সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলম, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গফফার, ৭নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি মোঃ তাজ উদ্দিন, মোঃ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান মিয়া, প্রচার সম্পাদক মোঃ মামুন, বায়তুল মাল সম্পাদক মোঃ আব্দুল বাছিত, সদস্য মইনুল ইসলাম, আব্দুর রহিম, মোঃ সুলেমান, মোঃ বাবুল মিয়া, মোঃ শরিফ, মোঃ জিহাদ প্রমুখ।

পরিশেষে মোনাজাতের মাধ্যমে টিউবওয়েল স্থাপনের কাজ উদ্বোধন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ