ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হাজী আব্দুন নূর (সহুরুজ্জামান) ফাউন্ডেশন, মিরবক্সটুলা এর পক্ষ থেকে বিহঙ্গ তরুণ সংঘ, কাজিটুলা এর সভাপতি বিশিষ্ট ছড়াকার ও সংগঠক সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের কৃতি সন্তান অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনকে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) বিহঙ্গ তরুণ সংঘের কার্যালয়ে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা স্মারক প্রদানকালে উপস্থিত ছিলেন বিহঙ্গ তরুণ সংঘের সাধারণ সম্পাদক মাহবুব হাসান সানি, সহ-সাধারণ সম্পাদক মিলাদ আহমেদ, শামিম ও ফাউন্ডেশনের পক্ষ থেকে কাওসার আহমেদ, সায়েম, সলিম আরাফা, রিফাত।
উল্লেখ্য, যুক্তরাজ্যের নিউক্যাসলে বসবাসরত সিলেট নগরীর মিরবক্সটুলা এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান মুন্নার বাবার নামে এই ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠালগ্ন থেকে আর্তমানবতার সেবায় কাজ করে চলেছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, মানবতার সেবাই সংগঠন, মানবতার কাজ করা এ সংগঠনের মূল লক্ষ্য।










