ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আজ উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সিলেটের বিশ্বনাথ পৌরসভার নির্বাচন । সকাল ৮ টা থেকে এ ভোট গ্রহন শুরু হয় । পৌর নির্বাচনে মেয়র পদে ৭ জন, ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬০ জন ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র কে হচ্ছেন এ নিয়ে চলছে নানা হিসেব-নিকেশ ও বিচার-বিশ্লেষণ ভোটারদের মধ্যে?
উৎসব মুখর পরিবেশে নির্বাচন সুষ্টু ও শান্তিভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সকল নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ হতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রথম বিশ্বনাথ পৌরসভার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে ‘নৌকা’ প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ। ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শিব্বির আহমদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘জগ’ প্রতীক নিয়ে উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান, ‘হ্যাঙ্গার’ প্রতীক নিয়ে উপজেলা বিএনপির সদ্য বহিস্কৃত সভাপতি ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, ‘মোবাইল ফোন’ প্রতীক নিয়ে যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, ‘নারিকেল গাছ’ প্রতীক নিয়ে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সফিক উদ্দিন এবং ‘চামচ’ প্রতীক নিয়ে উপজেলা আনজুমানে আল-ইসলাহ’র সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রথম পৌর মেয়র হওয়ার দৌঁড়ের শেষ পর্যায়ে মূল আলোচনায় রয়েছেন ‘নৌকা’ প্রতীকের ফারুক আহমদ, ‘জগ’ প্রতীকের মুহিবুর রহমান, ‘হ্যাঙ্গার’ প্রতীকের জালাল উদ্দিন ও ‘মোবাইল ফোন’ প্রতীকের মুমিন খান মুন্না। নির্বাচনী প্রতীক বরাদ্ধের পর থেকে শুরু হওয়া গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচার মিছিল শেষে মেয়র পদে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আবাস পাওয়া গেছে।
বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের সাথে কথা বলে জানা যায়, প্রচারণার শেষ মূহূর্ত পর্যন্ত বিরামহীন প্রচারণা চালিয়েছেন মেয়র পদের প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করেছেন তারা। তবে, ভোটের মাঠে সাত প্রার্থী কেউ কাউকে ছাড় দিতে নারাজ থাকলেও চার মেয়র প্রার্থীর মধ্যে মূল লড়াইয়ের সম্ভাবনা লত বিজয় দেখছে আওয়ামী লীগ। অপরদিকে, আওয়ামী লীগের কোনো পদ-পদবীতে বর্তমানে না থাকলেও সাধারণ মানুষের আলোচনার তুঙ্গে রয়েছেন সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান। তার স্বতন্ত্র ব্যক্তি ইমেজ ও গ্রহণযোগ্যতা রয়েছে। এর পাশাপাশি রয়েছে নিজস্ব ভোট ব্যাংকও। আওয়ামী ঘরানার অনেকের পাশাপাশি জাতীয় পার্টি ও বিএনপি ঘরনার অনেকেই রয়েছেন তার।
একজন সৎ যোগ্য ও দক্ষ প্রার্থীকে ভোট দিয়ে বিশ্বনাথ পৌরসভা উন্নয়নের জন্য মেয়র নির্বাচিত করবেন ভোটাররা এমনটাই প্রত্যাশা সকলের।










