ইউকে রবিবার, ১৫ মার্চ ২০২৬
হেডলাইন

হাফ পাসের দাবিতে শাহবাগ অবরোধ কর্মসূচিতে পুলিশি বাধা

হাফ পাসের দাবিতে শাহবাগ অবরোধ কর্মসূচিতে পুলিশি বাধা

 

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :  গণপরিবহণে অর্ধেক ভাড়া কার্যকর করাসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রগতিশীল আটটি ছাত্র সংগঠন এই কর্মসূচির আয়োজক ছিল।

তিন দফা দাবিতে সোমবার দুপুর ১২টার দিকে শাহবাগ অবরোধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা।

মিছিলটি শাহবাগের দিকে গেলে পুলিশ সদস্যরা বাধা দেন। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে নেতাকর্মীরা সমাবেশ শুরু করেন।

শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে এই আন্দোলনে যোগ দিয়েছে-ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ছাত্র ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ এবং বিপ্লব ছাত্র-যুব আন্দোলন।

পুলিশি বাধার বিষয়ে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় বলেন, ‌সড়কে মিছিলে হামলা করে পুলিশ আবারও প্রমাণ করেছে যে, তারা নিরাপদ সড়ক চায় না। তারা এর আগেও আমাদের ওপর হামলা করেছে।

বাংলাদেশ ছাত্র ফেড়ারেশনের সভাপতি মিতু সরকার বলেন, শিক্ষার্থীদের মিছিল দেখে তারা ভয় পেয়েছে। আমাদের অনেক আন্দোলনকারী শিক্ষার্থীকে তুলে নেওয়া হয়েছে। এই আন্দোলন চলবে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ